আরামবাগ দৌলতপুরে করোনা রোগীদের সৎকারের অগ্রিম প্রস্তুতি।
আরামবাগ দৌলতপুরে করোনা রোগীদের সৎকারের অগ্রিম প্রস্তুতি।
সোমবার আরামবাগ দৌলতপুর রেল ব্রিজের পাশের খালি মাঠে ওই এলাকার প্রায় সকল বাসিন্দা বিক্ষোভের জন্য জড়ো হন। তাদের অভিযোগ করোনা রোগীদের সৎকারের জন্য বা কবর দেয়ার জন্য ওই এলাকায় J. C. B. করে গর্ত খোরা হচ্ছে এবং ওই এলাকাকে পরিষ্কার করা হচ্ছে। তা দেখে ওই এলাকার সকল বাসিন্দারা কোনরকম লকডাউন বা সোশ্যাল ডিস্ট্যান্স না মেনে বিক্ষোভে ভেঙে পড়েন এবং ওই এলাকায় জড়ো হন। তাদের দাবি কোনো মতেই ওই এলাকায় করোনা রোগীদের সৎকার বা কবরস্থ করার জন্য কোন কাজই করা যাবে না। তারা সকলেই পুলিশ প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের মতে এই স্থানে যদি কোন রোগীদের শতকরা দাহ করা হয় তাহলে এই এলাকায় করনা সংক্রমণ আরো বাড়বে তাছাড়া এই অঞ্চলে চাষী রা চাষবাস করে তাই তাদের মতে কোনো ভাবেই এই এলাকায় এই কাজ করা যাবে না। ওই অঞ্চলের স্থানীয় যিনি কাউন্সিলর রাজেশ চৌধুরী তিনি ওই ঘটনার মধ্যে ওখানে উপস্থিত হলে তাকে ঘিরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ প্রকাশ করেন এবং তাকে নানান প্রশ্ন করতে থাকেন। রাজেশ চৌধুরীর সাথে কথা বলে জানা যায় বিশেষত মুসলিম ধর্মের জন্যই এই প্রস্তুতি নেয়া হচ্ছে, হিন্দু ধর্মের লোকেদের ওই অঞ্চলের ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হবে। তাছাড়া তিনি আরো বলেন যে এই মুহূর্তে আরামবাগ ও আরামবাগ সংলগ্ন অন্য কোনো অঞ্চলে কোনো করোনা রুগী নেই। এটা শুধুমাত্র একটি অগ্রিম প্রস্তুতি। তাই তিনি সকল মানুষজনকে বলেন আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না বাড়িতে থাকুন সুস্থ থাকুন লকডাউন মেনে চলুন।
Comments
Post a Comment