ঘন্টেশ্বর ইলেকট্রিক চুল্লিতে রাতারাতি কাউকে না জানিয়ে মৃত করোনা রোগীকে দাহ করার অভিযোগ।

ঘন্টেশ্বর ইলেকট্রিক চুল্লিতে রাতারাতি কাউকে না জানিয়ে মৃত করোনা রোগীকে দাহ করার অভিযোগ। ওই ঘটনার একটি এক্সক্লুসিভ ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি।  সূত্র মারফত জানা গেছে যে ঘন্টেশ্বর ইলেকট্রিক চুল্লিতে রাতারাতি এক মৃত করোনা রোগীকে নিয়েএসে দাহ করার অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে তিনটে তিরিশ মিনিটের সময় ওই মৃত দেহ কে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার পর স্থানীয়রা ঘন্টেশ্বর ইলেকট্রিক চুল্লির ইনচার্জ কে ঘিরে বিক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা জানান কোনরকম কাগজপত্র না দেখে ওই মৃত দেহকে রাতের অন্ধকারে দাহ করা হয়েছিল। তাছাড়াও ওই মৃতদেহের সঙ্গে তার পরিবারের কোন ব্যক্তি আসেননি। ওই ঘটনার একটি এক্সক্লুসিভ ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি।

Comments